জামালপুরসদর

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান শুদ্ধাচার পুরস্কার পেলেন


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি ঃজামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান শুদ্ধাচার স্বীকৃতি পুরস্কার পেলেন। ভালো কাজের স্বীকৃতি স্বরূপ “শুদ্ধাচার পুরস্কার ২০২২-২৩ প্রাপ্তি হয়েছেন বলে জানা গেছে। জামালপুর জেলা প্রশাসক শ্রাবস্তী রায়ের হাত থেকে শুদ্ধাচার স্বীকৃতি পুরস্কার গ্রহণ করেন জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান। এ সময় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরান জানান, স্বীকৃ‌তি মানু‌ষের কর্মস্পৃহা বৃ‌দ্ধি ক‌রে। এজন্য তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামালপুরের জেলা প্রশাসক, জনাব শ্রাবস্তী রায় ও জে‌লা প্রশাস‌নের সকল সি‌নিয়র স্যার এবং সহকর্মীদের।

এ অর্জন উপ‌জেলা প্রশাস‌ন, জামালপুর সদ‌রে ঐ সম‌য়ে কর্মরত সকল সহকর্মী‌দের আন্ত‌রিক প্রচেষ্টা ও সহ‌যো‌গিতার ফসল ও স্বীকৃ‌তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *