জাতীয়জামালপুর

জামালপুরে জাতীয় মৎস্য সপ্তাহ মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জুলাই সোমবার জামালপুর জেলা মৎস্য অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন জামালপুর জেলা মৎস্য কর্মকর্তা এস,এম, খালেকুজ্জামান বিপ্লব । জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর জামালপুর এর বাস্তবায়নে বক্তব্য রাখেন জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোখলেছুর রহমান, জামালপুর সদর উপজেলার সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা দেবজানী ভৌমিক ও জামালপুর সদর উপজেলার সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা শরীফা আক্তার প্রমুখ। মৎস্য সেক্টরে বর্তমানে সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে তুলে ধরা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *