আলোচিতজামালপুরদেওয়ানগঞ্জ

দেওয়ানগঞ্জে ৬টি মেছো বিড়ালের বাচ্চা উদ্ধার

জামালপুর প্রতিনিধি:

দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল এলাকার রাজন মিয়া নামে স্থানীয় এক শিক্ষকের গোয়াল ঘরের ঝুপড়ি থেকে মেছো বিড়ালের ৬টি বাচ্চা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, কাঠারবিল এলাকার আবরাহাম সরকার ওরফে রাজন মিয়া তার গোয়ালঘর মেরামত করার জন্য ভেঙে ফেলেন। ১০ জানুয়ারি বুধবার দুপুর তিনটার দিকে গোয়াল ঘরের ভেতরে রাখা পাট কাটি সরানোর সাথে সাথে বাঘের মতো দেখতে এক থেকে দেড় মাস বয়সের ডোরাকাটা ৬টি বাচ্চ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিক্ষক রাজন মিয়া। পরে তিনি বাচ্চা গুলো উদ্ধার করে খাঁচায় আটকিয়ে রেখে বিভিন্ন বিভাগে যোগাযোগ করার চেষ্টা করেন। কোনো সাড়া না পেয়ে ৯৯৯ ফোন করেন। তাদের সহযোগিতায় বন বিভাগে যোগাযোগ করলে বন বিভাগ বাচ্চা গুলো ছেড়ে দিতে বলেন।

শিক্ষক রাজন মিয়া বলেন, বাচ্চা গুলো ছেড়ে দিলে লোকজন মেরে ফেলতে পারে। তাই ৯৯৯ এর মাধ্যমে বন বিভাগে যোগাযোগ করার চেষ্টা করি। জামালপুরে বন বিভাগের প্রাণী সংরক্ষণের জায়গা না থাকায় রাতের আধাঁরে বাচ্চা গুলোকে ছেড়ে দিতে বলেছেন। তিনি বলেন বাচ্চা গুলোকে উদ্ধার করে এখন তিনি বিপদে পড়েছেন।
জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সানোয়ার হোসেন বলেন, বাচ্চা রক্ষণাবেক্ষণের কাজ বনবিভাগের। বাচ্চা গুলোর যদি অসুখ হয়ে থাকে তাহলে আমরা চিকিৎসা দিতে পারব। তাছাড়া আমাদের কিছুই করার নেই।
জামালপুর বন বিভাগের ফরেস্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ ইবনে সিরাজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম। খোঁজখবর নিয়ে অতি শিগগিরই বাচ্চা গুলোকে উদ্ধার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *