মেলান্দহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৮৮ তম জন্ম দিনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
জামালপুর প্রতিনিধিঃ মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশের স্থপতি, বাংলার রাখাল রাজা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সফল রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮ তম জন্ম দিন উপলক্ষে জামালপুর জেলার মেলান্দহ – মাদারগঞ্জের গণমানুষের নেতা জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল এর পক্ষ থেকে শীতার্ত, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২৬ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টার দিকে মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির আয়োজিত শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চরবানী পাকুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সিনিয়র সহসভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন জিগরুলা,সাংগঠনিক সম্পাদক ওয়ারিশ বিল্লা মোটুও অর্থ বিষয় সম্পাদক মোকসেদুল মুমিন ভুটুসহ প্রতিটি ওয়ার্ড বিএনপির সভাপতি /সাধারণ সম্পাদকসহ সকল অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
