উপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করেন ব্যারিস্টার সামীর সাত্তার

কাফি পারভেজ,জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দু¯’দের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামীর সাত্তারের উদ্যোগে উপজেলার দুই হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়। বকশিগঞ্জ পৌর এলাকার ধুমালী পাড়া নিজ বাড়ি থেকে এসব শাড়ি-লুঙ্গী বিতরণ করা হয়।

শাড়ি-লুঙ্গী বিতরণকালে ব্যারিস্টার সামীর সাত্তার ছাড়াও পৌর কাউন্সিলর মিজানুর রহমান, ভিপি রিপন, ব্যবসায়ী খোকন আকন্দ, বকশিগঞ্জ সদর ইউপির প্যানেল চেয়ারম্যান মির্জা সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় ব্যারিস্টার সামীর সাত্তার পবিত্র ঈদ উপলক্ষে সকলকে আগাম শুভে”ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *