উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপির দোয়া ও ইফতার মাহফিল


মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ আপোষহীন নেত্রী গণতন্ত্রের মা,বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও মেলান্দহ পৌর বিএনপির প্রয়াত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুকুল এর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় চলমান স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে গ্রেফতারকৃত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আদ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আল হেলাল। দোয়া ও ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, তিনি বলেন এই দেশে ৯০ভাগের বেশি লোক নির্বাচন বর্জন করেছে এবং কি আওয়ামী লীগের লোক ও নির্বাচন বর্জন করেছে,আমরা আন্দোলনে ব্যর্থ হই নাই। সরকার ফাঁকি দিয়ে আরো একটি প্রহসনের নির্বাচন করে জোর পূর্বক ক্ষমতায় আছে। তাই আমরা কাংখিত লক্ষ্য পৌঁছাতে না পারা পর্যন্ত আমাদের কে ঐক্যবদ্ধ ভাবেসংগ্রাম করা ছাড়া কোন বিকল্প কোন পথ নেই
তাই তিনি বলেন, আগামী দিনে মত পার্থক্য ভুলে ঐক্য বদ্ধ ভাবে কাজ করতে হবে।

দোয়া ও ইফতার মাহফিলে সভাপতি করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বলেন গত ৭ জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। আমাদের প্রতিবেশী ভারত আজ বিশেষ দলের পক্ষ নিয়ে কাজ করে জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। যার জন্য আজ এই দেশের মানুষ ভারতের পণ্য বর্জনের একটা ডাক উঠে এসেছে। তাই আমাদের প্রতিবেশী দেশ ভারত কে বার্তা দিতে চাই জনগণের বিপক্ষে অবস্থান নিবেন না। আপনারা জনগণের পক্ষে কাজ করেন।গণতন্ত্রের পক্ষে কাজ করেন। বাবুল বলেন, আওয়ামী লীগের অবৈধ দখলদারি সরকার কে হুশিয়ার করে বলেন, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির সহসভাপতি এডভোকেট ফজলুল হক, মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার। মেলান্দহের পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার। বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী,উপজেলা বিএনপির সদস্য মুন্জুরুল কবীর মুন্জু, উপজেলা বিএনপির সদস্য নুরুন্নবীসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *