মেলান্দহে গাজা সহ গ্রেফতার -১
মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃজামালপুর জেলার মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়নের জাফরশাহী পচাবহলা গ্রামে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪শ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম ফরিদ মন্ডল ওরফে মালেক (৩৫)। সে পঁচাবাহালা গ্রামের মৃত আকরাম মন্ডলের ছেলে বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ থানা অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ’র নির্দেশক্রমে সকাল সাড়ে ৯ টার দিকে মেলান্দহ থানার এসআই মদন চন্দ্র সিং’র নেতৃত্বে এএসআই অরুণ কুমার দাস ও এএসআই দিলীপ কুমার চন্দ্র সরকার যৌথ অভিযানের মাধ্যমে অনেক খুঁজাখুঁজির পর পচাবহলা জাফরশাহী গ্রামের ঈদগা মাঠ সংলগ্ন পশ্চিম পাশে রাস্তা থেকে গাঁজা ব্যবসায়ী মালেককে সাড়ে ৪শ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে মেলান্দহ থানায় আনা হয়েছে। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রাজু আহাম্মদ জানান গ্রেফতারকৃত ফরিদ মন্ডল ওরফে মালেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলার প্রস্তুতি চলছে।
