উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় যুবদলের দোয়া মাহফিল


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার প্রতিনিধিঃ সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা,বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ জুন মঙ্গলবার বাদ আছর জামালপুর জেলার মেলান্দহ উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিল মাহফিলে সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু। অনুষ্ঠান পরিচালন করেন মেলান্দহ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এম,এ গফুর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার। দোয়া মাহফিল অংশ গ্রহণ করেন মেলান্দহ উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নয়া মিয়া, নয়ানগর ইউনিয়ন বি এন পির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিখন,যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, সদস্য বাবলু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক অলি,উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর, দুরমুঠ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান খোকন, জিয়াউল,শহিদুল্লাহ,সবুজ, যুবদলের নেতা হাবিবুর রহমান হাবিব, পৌর সেচ্ছাসেবকদলের আহ্বায়ক মশিউর রহমান, ছাত্র দলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহাম্মেদ জুয়েল, ছাত্র নেতা জামিল আহমেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *