উপজেলার সংবাদজামালপুরসদর

ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার (অপারেশনস্) কর্তৃক জামালপুর সদর ট্রাফিক অফিস অর্ধ-বার্ষিক পরিদর্শন সম্পন্ন

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার
(অপারেশনস্) জনাব খোন্দকার নজমুল হাসান পিপিএম-বার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয় জামালপুর সদর ট্রাফিক অফিস অর্ধ-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন।

বুধবার (২৬ জুন) বেলা ১৫ ঘটিকায় পরিদর্শন সম্পন্ন করার লক্ষ্য জামালপুর ট্রাফিক অফিসে উপস্থিত হলে ফুলেল শুভেচ্ছা জানান জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়।

পরবর্তীতে জামালপুর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল অতিরিক্ত ডিআইজি মহোদয়কে “গার্ড অব অনার” প্রদান করে।

পরে তিনি ট্রাফিকে কর্মরত উপস্থিত অফিসার ও ফোর্সের সাথে কুশলাদি বিনিময় করে ট্রাফিক পুলিশের বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন৷

পরিদর্শনকালে জনাব মোহাম্মদ সালাউদ্দিন তালুকদার, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, জামালপুর; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ সোহরাব হোসেন- সহ ট্রাফিকে কর্মরত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণদ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *