উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

নাশকতার মামলায় মেলান্দহে আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের মেলান্দহে নাশকতার মামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়

গ্রেপ্তার আসামিরা হলেন, উপজেলার ৭নং চরবাণী পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ তারা আকন্দ (৬৫) ৫নং নয়া নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ সরোয়ার জাহান বাবু (৩৬) ও মেলান্দহ উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মোঃ ফজলে রাব্বি (২৬)

মেলান্দহ থানা সুত্রে জানা যায়, উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দাঙ্গা, হাঙ্গামা ও হামলার অভিযোগে ১১৮ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত আসামী করা হয়েছে ১৪০-১৫০ জনকে।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন—সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, সাধারণ সম্পাদক শাহিন বাঘা, জেলা আ.লীগের সদস্য ও দুরমুঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেকুজ্জামান জুবেরী, নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম সাহাবুদ্দীন,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ আল হোসাইন আরজু , খালিদ আর রহমান আপন প্রমুখ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাসুদ রানা জানান, মেলান্দহ উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে দাঙ্গা, হাঙ্গামার অভিযোগে ১১৮ জনের নাম উল্লেখ্য করে মামলা দায়ের করেছেন। এতে অজ্ঞাত আসামী করা হয়েছে ১৪০-১৫০ জনকে। গ্রেপ্তার ৩ জনও এ মামলার আসামি। আসামিদের জামালপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *