পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ২১ অক্টোবর সোমবার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট সম্মেলন কক্ষে পুলিশ ম্যাজিস্ট্রেসি মিটিং-এ সভাপতিত্ব করেন জনাব মোঃমাসুদ পারভেজ মোহদয় (সিজিএম)জামালপুর। উক্ত মিটিং-এ উপস্থিত ছিলেন জামালপুর জেলার সুযোগ্য সাংবাদিক বান্ধব মানবিক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মোহদয়।
এসময় (সিজিএম) মহোদয় জামালপুর জেলার সকল থানার ওসি এবং অন্যান্যদের মতামত জানতে চান। বিভিন্ন মামলার বিষয়ে মতামত পেশ করলে (সিজিএম) মহোদয় গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
অপরদিকে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃমাসুদ পারভেজ মহোদয়কে বিদায়ী সংবর্ধনায় পুলিশ সুপার জামালপুর উপহার ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান ।
উক্ত কনফারেন্সে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটগণ, অতিরিক্ত এসপি মহোদয়গণ, সকল থানার ওসি, অন্যান্য পরিদর্শকগণ এবং আরো অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
