উপজেলার সংবাদসদর

বিশ্ব মানবাধিকার দিবসে জামালপুরে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সূরা সদস্য ও জামালপুর জেলা শাখার আমির মাওলানা আব্দুস সাত্তার বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগ যে গুম খুন ও নির্যাতন চালিয়েছে তার সঠিক বিচারের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যদি এ বিচার করা না হয় তবে জুলাই বিপ্লব সফলতা অর্জন করবে না।জামালপুর শহর শাখার উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যের তিনি এসব কথা বলেন।

১০ ডিসেম্বর বুধবার জামালপুর শহর শাখার আমির খন্দকার মুকাদ্দাস আলী সভাপতিত্বে ও মাওলানা মিসবাহুর রহমান কাউসার এর সঞ্চালনায় জেলা জামায়াত অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম। আরো বক্তব্য রাখেন জামালপুর শহর শাখার সহকারী সেক্রেটারি নাজমুল হক মাসুদ, হাফিজুর রহমান লিটন সহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *