উপজেলার সংবাদসদর

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জামালপুরে পুলিশ সুপারের শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ ২১ শে ফেব্রুয়ারী “মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”-২০২৫ উপলক্ষে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন জামালপুরের সুযোগ্য সাংবাদিক বান্ধব ও মানবিক পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

রক্তেভেজা অমর একুশে ফেব্রুয়ারি।
‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। বাঙালি জাতি ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও গভীর শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করছে। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবেও দিনটি পালিত হচ্ছে।

জেলা পুলিশ, জামালপুর কর্তৃক যথাযোগ্য মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালন করা হয়েছে । দিবসটি উপলক্ষে জামালপুর জেলা পুলিশের পক্ষ থেকে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর ১২টা ১ মিনিটে শহরের দয়াময়ী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার দাবিতে আত্মোৎসর্গকারী সকল ভাষা শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা।

এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ আনোয়ার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ),জামালপুর; জনাব মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্),জামালপুর; জনাব ইয়াহিয়া আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),জামালপুর, জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি নাজমুস সাকিব-সহ জামালপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা’র পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *