মেলান্দহ পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এবং তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় পবিত্র মাহে রমযান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ বুধবার মেলান্দহ পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জামালপুর -৩ (মেলান্দহ – মাদারগঞ্জ) আসনের বিএনপির এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল।তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া করি মহান আল্লাহ পাক যেন তাঁকে সুস্থ হয়ে উঠে। আজ আমরা সকলেই একসাথে সবাই মিলে ইফতার করবো। সবার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে এবং এই বছরের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচন চাই দিতে হবে। অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশের সাধারণ মানুষ এমপি নির্বাচিত করতে চায়। শেখ হাসিনা ফ্যাসিবাদী সরকার যেন আর এই দেশে কখনো না আসে। শেখ হাসিনা খুনি তিনি, হাজার হাজার ছাত্র জনতার কে গুলি করে হত্যা করেছেন। শেখ হাসিনা সরকার তথা আওয়ামী লীগ ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতের আলেম ওলামাদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে। জুলাই আগষ্ট ছাত্র জনতার আন্দোলনে গুলি করে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। ৫ আগষ্টে শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে গেছে, এখন দেশের বাহিরে গিয়ে গভীর ষড়যন্ত্র করছে। শেখ হাসিনা খুনী, খুনী হাসিনার বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। শেখ হাসিনা সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে বিনা দোষে জেলে দিয়েছিলো আজ তিনি বিদেশে চিকিৎসাধীন আছে সবাই তাহার জন্য দোয়া করবেন এবং তারেক রহমানকে যেন সুস্থ রাখে তার জন্য দোয়া করবেন। আগামী দিনে বিএনপির নেতাকর্মীদেরকে ঔক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার এর সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ এর সন্ঞালনায় আরো বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মুন্জু, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব এম,রফিকুল ইসলাম রহিম,সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, দুরমুঠ ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান সৈয়দ রাশেদুজ্জামান অপু মিয়া, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, হাজরাবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ তালাদ মাহমুদ, মেলান্দহ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহেদ নেওয়াজ পলিন, প্রমুখ নেতৃবৃন্দ। আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক লুৎফর রহমান লিটন, মেলান্দহ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল আহাম্মেদ মজি, শিক্ষা বিষয় সম্পাদক নোমান, প্রচার, সম্পাদক আব্দুর রশিদ সোনা, মেলান্দহ উপজেলা যুবদলের আহবায়ক মনোয়ার হোসেন মনু, পৌর যুবদলের আহবায়ক মোবারক হোসেন মোবারক, সিনিয়র যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান আখতার, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম মিয়া, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান, সদস্য সচিব নবীন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমেদ জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
