জামালপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জামালপুর প্রতিনিধিঃবিএনপির প্রতিষ্ঠাতা -মহান স্বাধীনতার ঘোষক,বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) -এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, আলোচনা সভা ও খাদ্য বিতরণ করা হয়েছে। ৩০ মে শুক্রবার বেলা ২.৩০ মিনিটের দিকে জামালপুর শহরের ঢাকাইপট্রীতে -৮০ও ৯০ দশক এবং বর্তমান বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে আয়োজিত অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জামালপুর জেলা ছাত্র দলের সাবেক ছাত্র নেতা ও সাবেক জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক একরাম উদ দৌলা সিদ্দিকী ময়না।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপ মন্ত্রী ও জেলা বিএনপির সাবেক আহবায়ক সিরাজুল হক , বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও শহর বিএনপির সাবেক আহবায়ক এন এন তাপস পাঠান। আরও বক্তব্য রাখেন শহর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক মনু চৌধুরী, সাবেক ছাত্র নেতা একরামুল হক খান সজীব, জয়নাল আবেদীন, সৈয়দ নিপু, সজন প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন হাফিজুর ইসলাম সজল, সাবেক সভাপতি জামালপুর জেলা জাসাস।
