উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :  ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক,বি.এন.পি’র প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক, সার্কের স্বপ্নদ্রষ্টা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান( বীর উত্তম) এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- মেলান্দহ উপজেলা ছাত্রদলের যুগ্ম – আহ্বায়ক মুহাম্মদ লিখন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন, ২নং কুলিয়া ইউনিয়ন বিএনপি’র সহ- সভাপতি আবু সাঈদ সবুজ, ৭ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল কবীর, ওয়ার্ড কৃষকদলের সভাপতি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলাল হোসেন, ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি ফরিদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মুসুল্লিগণ। দোয়া পরিচালনা করেন- অত্র মসজিদের ইমাম হাফেজ মো: জাকিরুল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *