আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদরস্বাস্থ্য

হাসপাতাল ক্লিনিক ডায়াগনোস্টিক মালিক সমিতির নির্বাচন বাপ্পী সভাপতি, সোহেল সম্পাদক, সাংগঠনিক রেজাউল

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন আনন্দঘন পরিবেশে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। ২১টি পদের মধ্যে ৩ টি পদে নির্বাচন অনু্ষ্ঠিত হয়েছে। ৩টি পদের বিপরীতে সভাপতি পদে-২, সাধারন সম্পাদক পদে-২ ও সাংগঠনিক সম্পাদক পদে-২ জন করে মোট ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে জামালপুর সেন্ট্রাল হাসপাতালের এমডি মো. মোস্তাফিজুর রহমান বাপ্পী সভাপতি, হযরত বড়পীর আব্দুল কাদীর জিলানী ( র:) হাসপাতালের এমডি এ বি এম মাকসুদুর রহমান সোহেল সাধারণ সম্পাদক এবং আল রেজা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান রেজাউল করিম রেজা সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এই তিনটি পদে শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জামালপুর জিলা স্কুলে শান্তিপূর্ণভাবে চলে ভোট গ্রহণ। উৎসব মুখর পরিবেশে ভোটারেরা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেন। ক্লিনিক ও ডায়াগনোস্টিক মালিক সমিতির মোট ১২০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১১৮ জন।

প্রধান নির্বাচন কমিশনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক বলেন, সমিতির মোট ১২০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১১৮ জন। জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন এবং ভোটারদের সর্বাত্মক সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে পেরেছি। নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মিলে তিন বছর মেয়াদি একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

ভোটের ব্যবধানে দেখা যায় সভাপতি পদে ৮৭ ভোট পেয়ে বিজয়ী হন মো. মোস্তাফিজুর রহমান বাপ্পী। তার নিকটতম প্রতিদ্বন্ধী অধ্যাপক হারুনুর রশিদ পান ২৭ ভোট। সাধারণ সম্পাদক পদে ৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এ বি এম মাকসুদুর রহমান সোহেল। তার নিকটতম প্রতিদ্বন্ধী আশরাফুল ইসলাম বুলবুল পেয়েছে ৫৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে ৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রেজাউল করিম রেজা। তার নিকটতম প্রতিদ্বন্ধী রাশেদুল ইসলাম চৌধুরী সবুজ পেয়েছেন ৩৯ ভোট।

নবনির্বাচিত সভাপতি সেন্ট্রাল হাসপাতালের এমডি মোস্তাফিজুর রহমান বাপ্পী বলেন, নির্বাচনে জয় পরাজয় থাকবেই। যারাই জয়ী হয়েছেন কিংবা পরাজিত হয়েছেন কর্মক্ষেত্রে আমারা কেউ কারও প্রতিদ্বন্দ্বী নই। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন, র্যা ব তাদের সহযোগিতায় সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। যারা বিজয়ী হতে পারেননি তাদেরকে সাথে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা সকলকে সাথে নিয়েই জামালপুর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সেবার মান উন্নয়নে কাজ করতে চাই। জামালপুরবাসীকে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।

পাঁচ বছর পর জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচনে জেলার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনোস্টিক সেন্টার মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *