উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহ কুলিয়া ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ মাদক -সন্ত্রাস -দুর্নীতিমুক্ত নিরাপদ, গণতান্ত্রিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এর পক্ষে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার, প্রচারণা ও গণসংযোগ লিফলেট বিতরণের অংশ হিসেবে ৪নং ওয়ার্ডের আয়োজিত সাদিপাটি গ্রামের ৩টি স্পটে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি জামালপুর -৩ আসনের বিএনপির এমপি প্রার্থী জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল। ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও যুবনেতা রেজাউল করিম হীরার সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুন্জুরুল কবীর মন্জু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল হক চিশতি, বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান ঠান্ডা, সাধারণ সম্পাদক সুরুজ্জামান, উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ইনছান আলী ফটিক প্রমুখ নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সহ সম্পাদক মোঃ রুহুল আমিন রাজু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিনহাজ উদ্দিন, কোষাদক্ষ বিষয়ক সহ সম্পাদক ওলি উল্লাহ, জেলা মৎস্যজীবি দলের সহসভাপতি জামিল মেম্বার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সহ সম্পাদক রকির হাসান রনি, কুলিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান খান দুলাল, সহসভাপতি গাজীউর রহমান গাজী, হানিফ উদ্দিন মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান,উপজেলা ছাত্র দলের সাবেক সফল ছাত্র নেতা লিখন খন্দকার, উপজেলা ছাত্রদলের সদস্য জাকারিয়া আহমেদ জুয়েল, কুলিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মাসুদ রানা,কৃষক দলের আহবায়ক ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুনছুর আলী মেম্বার, সেচ্ছাসেবক দলের আহবায়ক বাবুল মিয়া,সদস্য সচিব শিপন মিয়া, ছাত্র দলের সভাপতি জাহিদ, সাধারণ সম্পাদক রুবেল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *