উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তের মাঝে টেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুরঃ
জামালপুর জেলার মেলান্দহ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের
ও কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। টিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা।

‎সোমবার (১৫ ডিসেম্বর ) সকালে উপজেলা চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বরাদ্দকৃত ৪২টি পরিবারের মাঝে ৬৪ বান ঢেউটিন ও নগদ দুই লক্ষ ২২ হাজার টাকার চেক বিতরন করা হয়।টিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়নে কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, উপজেলা মাধ্যমিক অফিসার আজাদুর রহমান ভূইঁয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়নে অফিসের সহকারী ইখতিয়ার রাহাত রাসেল প্রমূখ।

মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বলেন, আমরা মেলান্দহ উপজেলার বিভিন্ন এলাকায় আগুনে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের তালিকায় মাধ্যমে সরকারি সহায়তা দিয়ে যাচ্ছি। সরকারি এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

‎এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারি সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত ঘর পুনর্নির্মাণের আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *