উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি

জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলেম-উলামা, সুবিধাবঞ্চিত শিশু, এতিম ও সুধীজনদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) ১৬ রমজান বিকেলে জামালপুর সরকারি শিশু পরিবার মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আবদুল্লাহ বিন রশীদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বাবু, জামালপুর( পিবিআই) পুলিশ সুপার পংকজ দত্ত, জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আব্দুল আউয়ালসহ বিএনপি, জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারী কর্মকর্তা, প্রেসক্লাবের সদস্য-সহযোগী সদস্য, আলেম-উলামা, বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ হাফিজ রায়হান সাদা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *