উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে বর্ণিল আয়োজনে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন সম্মিলনী ২০২৬ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি:

“কারও সংগে দেখা হয়, কেউ বা অদেখা স্মৃতির আকাশে ওরা বিদ্যুতের রেখা। মনে পড়ে সেই সব স্মৃতিময়-শ্রুতিময় দিন যা আছে বুকের ভেতর, গোপন গহীন।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে জামালপুরে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী সম্মিলনী ২০২৬ গত ১৫ মে শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।

দিনের কর্মসূচিতে ছিল সকালে জামালপুর শহরের বকুলতলাস্থ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জমায়েত, র‌্যালী পূর্ব ব্যাগ, টি শার্ট, ক্যাপ ও স্যুভেনির বিতরণ, বকুলতলা গোল চত্বর হতে রেল গেইট পর্যন্ত শোভাযাত্রা, প্রধান অতিথি কর্তৃক অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা, অতিথিদের ফুল দিয়ে বরণ, কোরআন হতে তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সঙ্গীত পরিবেশন ও প্রয়াত সদস্যদের নাম ও পরিচিতি শেষে আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন, গুণিজনদের মাঝে সম্মাননা স্মারক প্রদান, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ। এছাড়া ছিল ফ্রি মেডিকেল ক্যাম্প।

রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জামালপুরের আহবায়ক ও সোনালী ব্যাংকের ডিজিএম (অবঃ) এস এম আব্দুল জলিলের সভাপতিত্বে সম্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। স্বাগত ভাষন দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন জামালপুরের সদস্য সচিব ও সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ (অবঃ) আলী আকবর ফকির এবং অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নিয়ে স্মৃতিচারণ করে ন অত্র অ্যাসোসিয়েশনের সদস্য ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সাবেক অধ্যক্ষ মেলান্দহ সরকারি কলেজ ও ব্রহ্মপুত্র ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার প্রফেসর মোঃ মাসুম আলম খান, জামালপুরের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, অ্যাসোসিয়েশনের সদস্য ও জাহানারা লতিফ মহিলা কলেজের সহকারি অধ্যাপক মোঃ রেজাউল করিম, কর্মসংস্থান ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ইসলামপুর জেজেকেএম গার্লস স্কুল এন্ড কলেজের সহকারি অধ্যাপক মোহাম্মদ সাজ্জাদ হুসেন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মোঃ শাহাদাত হোসেন শাহীন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ড. এম মাহাবুব হাসান প্রমুখ।

প্রথম পর্বে সদস্যদের স্মৃতিচারণ শেষে ২৬ জন গুণি সদস্যের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অত্যন্ত প্রাঞ্জল ভাষায় অনুষ্ঠান উপস্থাপনা করেন সরকারী জাহেদা সফির মহিলা কলেজের প্রফেসর জয়শ্রী ঘোষ ও ড. আব্দুল মজিদ ডিগ্রি কলেজর সহকারী অধ্যাপক খন্দকার মোহাম্মদ ইতিমোদ দৌলাহ হিন্দোল।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বকুলতলা গোল চত্বর হতে ব্যান্ডপার্টি সহকারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে স্থানীয় রেল গেইট পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে স্থানীয় লুইস ভিলেজ পার্ক এন্ড রিসোর্টে গিয়ে এক জাঁকজমকপূর্ণ সম্মিলনী অনুষ্ঠানে মিলিত হয়।

এ উপলক্ষে মতিহার সম্মিলনী-২০২৬ নামে এ-ফোর সাইজের চার কালারের আকর্ষণীয় একটি স্যুভেনির প্রকাশিত হয়েছে। সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ (অবঃ) প্রফেসর ড. মুজাহিদ বিল্লাহ ফারুকীর নেতৃত্বে ৫ সদস্যের একটি পরিষদ স্যুভেনির সম্পাদনার দায়িত্ব পালন করেন।

অনুষ্ঠান স্থলে শহরের নয়াপাড়া পাঁচ রাস্তা মোড়স্থ আইডিয়াল জেনারেল হাসপাতালের সহযোগিতায় একটি মেডিকেল টিম দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। এ সময় ক্যাম্পে আগত অনেককে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আগত সকলকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’র পক্ষ থেকে ক্যালেন্ডার, কলম ও টিস্যু বক্স সমেত একটি আকর্ষনীয় ব্যাগ প্রদান করা হয়।

মধ্যাহ্ন ভোজের পর সম্মিলনী মঞ্চে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। এছাড়া র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি আরও আনন্দময় হয়ে ওঠে।

অনুষ্ঠানমালার শেষ পর্বে ২০২৬-২৭ সনের জন্য সাংসদ এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনকে সভাপতি, সাবেক অধ্যক্ষ আলী আকবর ফকির, সোনালী বাংকের সাবেক ডিজিএম এস এম আব্দুল জলিল, সিভিল সার্জন ডাঃ মো: আজিজুল হককে সহসভাপতি, পুলিশের ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলমকে সাধারণ সম্পাদক এবং সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা মো: শহীদুল্লাকে যুগ্ম-সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জামালপুরের কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া ত্রিশাল কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)’র উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী ও এবি ব্যাংকের সাবেক এমডি মো: ফজলুর রহমানকে পরামর্শক করে ৩ সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *