উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

হাজরাবাড়ী পৌর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে হাজরাবাড়ী পৌর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ মে ২০২৬) হাজরাবাড়ী পৌর এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি।

হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি মোঃ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ তালাদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুনজুরুল কবীর মুঞ্জু, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হাফিজ নাহিনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল এমপি বলেন,

“শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার এক অবিস্মরণীয় নেতা। তিনি দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী আদর্শকে সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর আদর্শ ও কর্মধারা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। দেশের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দেশপ্রেম এবং জনগণের কল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন। আলোচনা শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় হাজরাবাড়ী পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *