কুলিয়া ইউনিয়নে ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের (CALL) রিভিউ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ১৪ জুন ২০২৬ তারিখে Climate Action at Local Level (CALL) Project-এর আওতায় কুলিয়া ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম (MSP)-এর রিভিউ অ্যান্ড প্ল্যানিং মিটিং অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু হুরাইরা। বক্তব্য রাখেন,জামালপুর উন্নয়ন সংঘের মেলান্দহ উপজেলা ম্যানেজার সুলতানা আক্তার, উন্নয়ন সংঘের (FO) ফরহাদ হোসেন, মেলান্দহ উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্রসহকারী গোলাম মোস্তফা, বিশিষ্ট সাংবাদিক মোঃ রুহুল আমিন রাজু, শিক্ষক হারুন অর রশিদ, ইউপি সদস্য আবু সাঈদ ও আলাল উদ্দিন প্রমুখ।
সভায় ইউনিয়নের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং টেকসই উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন, স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রকল্প সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। বক্তারা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সম্মিলিত উদ্যোগ ও সমন্বিত পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করেন।
অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, CALL প্রকল্পের কার্যক্রম স্থানীয় জনগণের জীবনমান উন্নয়ন এবং জলবায়ু সহনশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
