জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
জামালপুর শহর প্রতিনিধি:
জামালপুরে মোটরসাইকেল ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার রাতে জামালপুর-মাদারগঞ্জ সড়কের ভাবকী এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান সাকিবের বাড়ি মাদারগঞ্জ উপজেলার খিলকাঁঠি গ্রামে। অপরদিকে নিহত সরুজ্জামান চিশতির বাড়ি মেলান্দহ উপজেলার তাবকী গ্রামে।
স্থানীয়রা জানান, মাদারগঞ্জ থেকে জামালপুরগামী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক আব্দুর রহমান সাকিব ও অটোরিকশা যাত্রী বৃদ্ধ সুরুজ্জামান চিশতি গুরুতর আহত হন।
পরে ¯’ানীয়রা আহত আব্দুর রহমান সাকিবকে একটি বেসরকারি হাসপাতালে এবং সুরুজ্জামান চিশতিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা দুজনকেই মৃত ঘোষণা করেন।
এদিকে, আকস্মিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।
মেলান্দহ থানার ওসি মোহাম্মদ ওবায়দুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
