উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর পৌর নির্বাচনে মেয়র পদে শাহ মাসুদ কে দেখতে চান বিএনপির তৃণমূল নেতাকর্মী ও ভোটাররা


মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা ক্রমেই জোরালো হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ-এর নাম এখন সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে। তৃণমূল বিএনপির নেতাকর্মী এবং স্থানীয় একাংশের ভোটারদের দাবি, দীর্ঘ রাজনৈতিক ত্যাগ, সাংগঠনিক দক্ষতা, জনসম্পৃক্ততা ও মানবিক কর্মকাণ্ডের কারণে তাঁকে মেয়র হিসেবে দেখতে চান তারা।
খোঁজ নিয়ে জানা যায়, ছাত্রদল ও যুবদলের রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ। দীর্ঘদিন মাঠপর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ করে তিনি আজ জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলীয় নেতাকর্মীদের সুখে-দুঃখে পাশে থাকা, রাজনৈতিক সংকটে সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দেওয়া এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকার কারণে তিনি কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গিয়ে তিনি একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হন। বিভিন্ন সময়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেন এবং কারাবাসও করেন। তাদের দাবি, জামালপুরে বিএনপির রাজনীতিতে সবচেয়ে বেশি নির্যাতিত নেতাদের একজন হিসেবে তিনি পরিচিত।
রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও রয়েছে তাঁর সক্রিয় অংশগ্রহণ। করোনা মহামারির সময় খাদ্য, চিকিৎসা ও আর্থিক সহায়তা নিয়ে অসংখ্য অসহায় পরিবারের পাশে দাঁড়ান তিনি। এখনও গরিব, অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের সহযোগিতায় নিয়মিত এগিয়ে আসেন বলে স্থানীয়রা জানান। মানবিক আচরণ, সাদাসিধে জীবনযাপন, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছেও তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেছেন বলে তাঁর সমর্থকদের দাবি।
রাজনৈতিকভাবে তিনি একটি সুপরিচিত পরিবারের সদস্য। তাঁর বড় ভাই অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক দুইবারের মেয়র এবং বর্তমানে জামালপুর সদর আসনের সংসদ সদস্য।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জামালপুর পৌরসভার নাগরিক সেবা উন্নয়ন, পরিচ্ছন্ন নগর ব্যবস্থাপনা, আধুনিক অবকাঠামো নির্মাণ, যানজট নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনমুখী পৌর প্রশাসন গড়ে তোলার প্রশ্নে দক্ষ, সৎ ও অভিজ্ঞ নেতৃত্বের প্রত্যাশা করছেন ভোটাররা। এ প্রেক্ষাপটে শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদের নাম সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।
এ বিষয়ে শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার নয়, মানুষের সেবা করার একটি পবিত্র দায়িত্ব। দল যদি আমার ওপর আস্থা রাখে এবং পৌরবাসী আমাকে তাদের সেবার সুযোগ দেন, তাহলে স্বচ্ছতা, জবাবদিহিতা, আধুনিক নাগরিক সেবা এবং মানবিক প্রশাসন নিশ্চিত করে একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও উন্নত জামালপুর পৌরসভা গড়ে তুলতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। মানুষের ভালোবাসা ও দোয়াই আমার সবচেয়ে বড় প্রেরণা।”
স্থানীয় একাধিক নেতাকর্মী ও ভোটারের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক অভিজ্ঞতা, সততা, মানবিকতা এবং মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ আসন্ন পৌরস,ভা নির্বাচনে মেয়র পদে শক্তিশালী সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *