আলোচিতজামালপুরবকশীগঞ্জ

নিহত সাংবাদিক নাদিমের স্ত্রীকে অনুদানের চেক বিতরণ

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর প্রেসক্লাবের সহযোগি সদস্য জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগমকে জামালপুর প্রেসক্লাবের সহযোগিতায় সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক মো. শফিউর রহমান দুই লাখ টাকার এ চেক তুলে দেন।

এছাড়া নাগরিক টিভির জেলা প্রতিনিধি আব্দুল্লাহ মামুন লোমানকেও চিকিৎসা সহায়তা বাবদ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোক্তার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জামালপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর প্রমুখ।

উল্লেখ্য, চলতি বছরের ১৪ জুন রাতে বকশিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (বহিষ্কৃত) ও ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর সন্ত্রাসী হামলা হয়। পরদিন ১৫ জুন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাদিম। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নামীয় ও অজ্ঞাত আরো ২০ থেকে ২৫ জনের নামে মামলা দায়ের করেন।
প্রধান আসামী মাহমুদুল আলম বাবু বর্তমানে জেলহাজতে রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *