উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহে নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে মোস্তাফিজুর রহমান বাবুল এর লিফলেট বিতরণ

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ মেলান্দহে ডামী নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকে বিএনপির লিফলেট বিতরণ ও মিছিল করেছেন মেলান্দহ উপজেলার বিএনপির নেতাকর্মীরা। ২৩ ডিসেম্বর শনিবার সকালে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের কুঠের বাজার এলাকায় কেন্দ্রীয় বি এন পির সহসম্পাদক ও মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুলের নেতা বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান বাবুল, তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি ডামী ভোটের খেেলা বর্জন করতে হবে এবং একতরফা, তামাশা, প্রহসনের, অবৈধ নির্বাচন বর্জন করুন।তিনি আরো বলেন আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না,এখানে দল একটা প্রার্থী একজন এই নির্বাচন নেই, আছে নির্বাচনের নামে প্রহসন। যে দিন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সেই দিন ভোট কেন্দ্রে ভোট দিতে যাবেন। এ সময় তাহার সাথে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়া মেলান্দহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *