জামালপুরে গভীর শ্রদ্ধায় মাতৃভাষা দিবস উদযাপিত

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জেলায় যথাযোগ্য মর্যাদায় ও গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়েছে।
একুশের প্রথম প্রহর রাত শূন্য-এক মিনিটে জামালপুর জেলা প্রশাসনের আয়োজনে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষাসৈনিকদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। জামালপুর সদর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে দিবসটির তাৎপর্য পালনের শুভ সূচনা করেন। এরপর জেলা প্রশাসক মো. শফিউর রহমান, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জামালপুর প্রেসক্লাব, এপেক্স ক্লাব অব জামালপুর, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযোদ্ধা’৭১, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানায়।
