উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামানের সাথে চরবানী পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের মতবিনিময়


মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান এর সাথে মেলান্দহ উপজেলার চরবানী পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৫ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যার দিকে মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যানের ফুলকোচার নিজ বাসভবনে এক নির্বাচনী পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনী পরামর্শ সভায় উপস্থিত ছিলেন চরবানী পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মজিবুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোহর আলী,ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি সদস্য আহাম্মদ হাসান,চরবানী পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ডাঃ ফারুক, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ফরাস আহমেদ, সাধারণ সম্পাদক আল আমিনসহ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান তিনি তার বক্তব্য বলেন, আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আমি আবারো উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে কাজ করতে চাই, আপনারা যদি আমাকে সৎ আদর্শ ও ভালো মানুষ হিসেবে মনে করেন ও সমর্থন করেন তাহলে আমি পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবো এবং অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবো ইনশাআল্লাহ। এই জন্য আপনাদের সকলকেই একযোগে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *