উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়রও কাউন্সিলর মিজানুর রহমান মুকুলের দাফন সম্পন্ন

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টারঃ জামালপুর জেলার মেলান্দহ পৌর সভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও ৪ বারের টানা কাউন্সিলর মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক জননেতা মিজানুর রহমান মুকুলআর নেই। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।তিনি গত ৫ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তাহার বয়স হয়েছিল (৪৬) বছর। মৃত্যু কালে তিনি ১স্ত্রী,২ছেলে, ভাই, বোনসহ অসংখ্য গুণ গ্রাহী রেখে যান। তাহার জানাজা নামাজ বেলা সাড়ে তিনটার দিকে মেলান্দহ কে,পি আন্জু মনোয়ারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে তার নিজ সামাজিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। তার জানাজা নামাজ পূর্বে স্মৃতি চারণ করে ও শোক প্রকাশ করে বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক মেলান্দহ – মাদারগঞ্জের প্রাণ প্রিয় নেতা মেলান্দহ উপজেলা বিএনপির আহ্বায়ক জননেতা মোস্তাফিজুর রহমান বাবুল, মেলান্দহ পৌর সভার দুই বারের সফল ও জাতীয় পুরস্কার প্রাপ্ত মেয়র আলহাজ্ব শফিক জাহেদী রবিন, সাবেক সফল মেয়র জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী দিদার পাশা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, প্রচার ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক শাহজাহান সাজু,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, মেলান্দহ উপজেলা বিএনপির সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক নুরুল আলম সিদ্দিকী, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও যুগ্ম আহবায়ক এম,রফিকুল ইসলাম রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার,যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন কর্ণেল, মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার,মেলান্দহ পৌরসভার সাবেক কমিশনার আব্দুর রউফ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ইব্রাহিম খলিলুল্লাহ, হাজী আব্বাস আলী প্রমুখ নেতৃবৃন্দ শোক প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *