উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

উপজেলা পরিষদ নির্বাচনে ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

মোঃ রুহুল আমিন রাজু ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামালপুর জেলার মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী দিদার পাশা কে বিজয়ী করার লক্ষে ৮ নং ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ফুলকোচা উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৫ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইন্জিনিয়ার মোঃ কামরুজ্জামান। বিশেষ অতিথি ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী জামালপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মেলান্দহ পৌর সভার দুই বারের সফল মেয়র জননেতা হাজী দিদার পাশা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উপাদক্ষ আশরাফ হোসেন লিচু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আতাউর রহমান মানিক। ফুলকোচা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও ফুলকোচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মামুন অর রশিদ মামুন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল আজিজ, উপজেলা আওয়ামী লীগের সদস্য নুরুল ইসলাম সরকার প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *