আন্তর্জাতিকউপজেলার সংবাদদেওয়ানগঞ্জবকশীগঞ্জসদর

জামালপুরে জামায়াতের  উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত 

জামালপুর প্রতিনিধি: জামালপুর শহর: জামালপুর সহজ শাখার উদ্যোগে হিলফুল ফুজুল ট্রাস্ট মিলনায়তনে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদদের জন্য দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শহর শাখার আমির খন্দকার মোকাদ্দাস আলী সভাপতিত্বে ও শহর  সেক্রেটারি মাওলানা মিছনাহুর রহমান কাউছার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি এডভোকেট ছামিউল হক, প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জামালপুর জেলা শাখার সভাপতি এডভোকেট আছিমুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  গোলাম কিবরিয়া সহ বিভিন্ন ওয়ার্ডের  নেতৃবৃন্দ।

দেওয়ানগঞ্জ উপজেলা: দেওয়ানগঞ্জ কামিল মাদরাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

দেওয়ানগঞ্জ উপজেলা আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদারের সভাপতিতে ও সহকারী সেক্রেটারি ইসমাইল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা এইচআরডি সেক্রেটারি আশেক মাহমুদ শান্ত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  জেলা প্রেস ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন , উপজেলা সেক্রেটারি কাজী আতিকুর রহমান সহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

বকশীগঞ্জ উপজেলা : বকশীগঞ্জ উপজেলা জেলার উদ্যোগ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

উপজেলা সেক্রেটারি আদিল ইবনে আউয়ালের সভাপতিত্বে ও অফিস সেক্রেটারী আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা আমির মোঃ শফিকুল্লাহ বিএসসি।

বক্তাগণ বলেন বিগত স্বৈরসরকার সকল ইতিহাসকে তাদের নিজের নামে চালিয়ে দিয়েছে, তাদের মনগড়া ইতিহাস তারা লিখেছে এবং জনগনকে তা শুনিয়েছে। বক্তাগণ অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন ডাকসুর সাবেক জিএস  মজলুম জননেতা অধ্যাপক গোলাম আযমকে মরণ উত্তর একুশে পদক দেওয়ার জন্য দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *