জামালপুরের ইসলামপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ সিভিল অফিসার্স ফাউন্ডেশনের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকার সহযোগীতায় মহান একুশ ফেব্রুয়ারী বিকালে ইসলামপুর পৌর সভার ইসলামপুর বাজার এলাকার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও হাউজ বিল্ডিং ও ফাইন্যাস কর্পোরেশনের চেয়ারম্যান সাবেক মন্ত্রী পরিষদ সচিব বিশিষ্ট কবি সাহিত্যিক এএসএম আব্দুল হালিম। বাংলাদেশ সরকারের অন্যতম সচিব সামছুল আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক জামালপুরের ডিজিএম আব্দুল জলিল, ইসলামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আউয়াল খান লোহানী, হেলাল উদ্দীন, মনির খান লোহানী, সাইদ খান লোহানী, সাখাওয়াত হোসেন খান সুজন প্রমুখ। অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ স্থানীয় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।
