আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ব্যাংক কর্মকর্তাদের সাথে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ ২ জুন সোমবার বেলা ১১.০০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জামালপুর শহরের সকল ব্যাংক কর্মকর্তাদের সাথে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার  সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা মহোদয় এঁর সভাপতিত্বে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় পুলিশ সুপার মহোদয় ব্যাংকের লেনদেনে স্বচ্ছতা, জাল টাকা রোধ, গ্রাহক হয়রানি বন্ধ, গ্রাহকের নিরাপত্তা, ব্যাংকের নিরাপত্তাসহ নানা বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, প্রত্যেক জায়গার নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের কাজ। সেই সাথে ব্যাংক কর্মকর্তাদের নিরাপত্তা প্রদানের আশ্বাস দেন।

বেশি অংকের টাকা পরিবহনের ক্ষেত্রে পুলিশ স্কর্টের সাহায্য নিন। ব্যাংকের প্রবেশমুখ এবং অভ্যন্তর সিসিটিভি ক্যামেরাগুলো সচল রাখুন এবং সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা মনিটরিং এর জন্য একজন লোক নিয়োগ করুন। সিসি টিভিতে সন্দেহজনক কারো গতিবিধি পরিলক্ষিত হলে সাথে সাথে থানা পুলিশকে অবহিত করুন। ইদের লম্বা ছুটিতে ব্যাংকের নিরাপত্তা নিশ্চিতকল্পে নাইটগার্ডরা ঠিকমত ডিউটি করছে কিনা তা তদারকির জন্য একজন অফিসার নিযুক্ত করুন।

মতবিনিময় সভায় মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জামালপুর; ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি নাজমুস সাকিব জামালপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *