জামালপুর ডিবি-১ এর অভিযানে ০৫ গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক
মোঃ রুহুল আমিন রাজু নিজস্ব প্রতিবেদকঃ ০৪ জুন ১৮.৩০ সময় জামালপুর জেলার জামালপুর সদর থানাধীন দিকপাইত বাজারস্থ জামালপুর–টাঙ্গাইল মহাসড়কের পূর্ব পাশে জনৈক আব্দুল আজিজ(৬০), পিতা-মৃত জরত আলী এর চা দোকানের সামনে ফাকা জায়গা হইতে ০৫(পাঁচ) গ্রাম হেরোইন সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তির নাম মোঃ তারেক বেপারী(২৬), পিতা-মোঃ সেলিম বেপারী, মাতা-মোছাঃ রেহানা বেগম, সাং-পলবান্দা(বেপারীপাড়া সভাপতি মোড়), থানা-ইসলামপুর, জেলা-জামালপুর,
অস্হায়ী-মোঃ মোবারক হোসেন খান, পিতা-আব্দুল মজিদ খানা, সাং-ভাতকুড়া,করটিয়া, থানা ও জেলা-টাঙ্গাইল এর বাসার ভাড়াটিয়া।
জামালপুর জেলার পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম সেবা মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায় ও জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি-১ নাজমুস সাকিবের তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করে ০৫(পাঁচ) গ্রাম হেরোইন সহ উক্ত মাদক ব্যবসায়ীকে আটক করেন এসআই(নিঃ)/মোঃ আসাদুজ্জামান ও এসআই(নিঃ)/সুমন চন্দ্র সরকার এর সমন্বয়ে গঠিত ডিবি-১ এর চৌকশ অভিযানিক দল।
উক্ত বিষয়ে নিয়মিত মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
