উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

ভিজিএফের চাল আত্মসাৎ এর অভিযোগে প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

              প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৪ জুন মাহমুদপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মজুনুর বিরুদ্ধে ভিজিএফের চাল আত্মসাৎ এর অভিযোগ শিরোনামে অনলাইন পোর্টালে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তাহা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন,উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্র মূলক বিধায় আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একটি কুচক্রী মহল আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও সুনামক্ষুন্ন করার জন্য সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে বিধায় আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই বিষয়ে মাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের সদস্য মজুন আরো বলেন, যে, ভিজিএফের চাল আত্মসাৎ করার কোন সুযোগ নেই। এখানে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ট্যাক অফিসার উপস্থিত থেকে ভিজিএফের চাল সঠিকভাবে দায়িত্ব পালন করছেন এবং বিতরণ করেন।
প্রতিকারী মোঃ মজনু ইউপি সদস্য ৫ নং ওয়ার্ড মাহমুদপুর, মেলান্দহ,জামালপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *