আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

ঈদের আনন্দ শেষ হয়ে গেলো আনিসার পরিবারের

বকশিগঞ্জ প্রতিনিধি:

বকশিগঞ্জ-জামালপুর সড়কের বকশিগঞ্জের
বাঁশকান্দা বাজার এলাকায় বাস- সিএনজি সংঘর্ষে আনিসা আক্তার (১০) নামে এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বকশিগঞ্জের বাঁশকান্দা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনিসা আক্তার কুড়িগ্রাম জেলার ওলিপুর উপজেলার আমিনুল ইসলামের মেয়ে।

বকশিগঞ্জ হাইওয়ে থানা ও স্থানীয়রা জানান, ঈদুল আজহা উদযাপনের জন্য স্ত্রী, সন্তানদের নিয়ে ঢাকা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন পোশাককর্মী আমিনুল ইসলাম। সকালে জামালপুর থেকে সিএনজিতে করে বকশিগঞ্জ হয়ে রৌমারী যাচ্ছিলেন আমিনুল ইসলামের পরিবার। উপজেলার নিলাখিয়া ইউনিয়নের বাঁশকান্দা বাজার অতিক্রম করার সময় ঢাকাগামী একটি বাস চলন্ত সিএনজিতে ধাক্কা দেয়। এতে সিএনজিটি ছিটকে পড়ে।

বাসের ধাক্কায় সিএনজিতে থাকা আমিনুল ইসলামের মেয়ে আনিসা আক্তার ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় আহত হয় আমিনুল ইসলাম।

বকশিগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, দুর্ঘটনায় নিহত শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *