আলোচিতউপজেলার সংবাদজামালপুরমেলান্দহস্বাস্থ্য

মেলান্দহে প্রসূতি মায়ের ডেলিভারির সময় সহযোগিতা করেন পুলিশ

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে মেলান্দহে এক প্রসূতি মায়ের ডেলিভারির সময় সহযোগিতা করেন মেলান্দহ থানা পুলিশ।মেলান্দহ থানার এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা হাসপাতালে গিয়ে প্রসূতিকে সহযোগিতা করেন এবং প্রসব বেদনা উঠলে তাকে দ্রুত জামালপুর সরকারি হাসপাতালে পৌঁছে দেন। এই ঘটনায় পুলিশের মানবিক ভূমিকার প্রশংসা করছে এলাকাবাসী ।

পুলিশ সূত্রে জানা যায়, ২৮ জুলাই সোমবার ৫নং নয়ানগর ইউনিয়নে আলোকদিয়া এলাকায় বারেক মেয়ে বৃষ্টি বেগমে প্রসব ব্যাথা উঠে, পরে বৃষ্টি বেগমকে নিয়ে জামালপুর সরকারি হাসপাতালে ভর্তি করে। নরমাল ডেলিভারি হয়ে একটি মেয়ে বাচ্চা হয়। বতর্মানে বাচ্চা ও মা সুস্থ আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রসব বেদনা উঠলে প্রসূতি মায়ের সাথে থাকা আত্মীয়-স্বজনরা হতবিহ্বল হয়ে পড়লে, স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রসূতিকে হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় পুলিশের মানবিক ভূমিকার জন্য স্থানীয়রা তাদের ধন্যবাদ জানান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম বলেন- খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রসূতিকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং নরমাল ডেলিভারি হয়। পুলিশ সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *