মানুষের আস্থার প্রতীক মুন্জুরুল কবীর মন্জু, চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তৃণমূল বিএনপি
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু মানুষের সেবক হিসেবে কাজ করে যেতে চান। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন কর্মীবান্ধব, মানবিক ও সাদামাটা জীবনযাপনের অধিকারী নেতা হিসেবে সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেছেন। তৃণমূল নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকা এই নেতা বর্তমানে উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ, মতবিনিময় সভা ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তরুণ প্রজন্মের কাছে মুন্জুরুল কবীর মন্জু একজন অনুপ্রেরণার নাম। আবাল-বৃদ্ধ, কৃষক, শ্রমিক ও মেহনতী মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি নিরলসভাবে মাঠে কাজ করে যাচ্ছেন। সাধারণ ভোটারদের মাঝেও দিন দিন তাঁর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাচ্ছে। অনেকেই মনে করছেন, একজন সৎ, আদর্শবান ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে তিনি আগামী দিনে উপজেলা পরিষদের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন।
বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মতে, বিগত ১৭ বছর আওয়ামী লীগ সরকারের সময় নানা হামলা, মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েও তিনি রাজপথে সক্রিয় ছিলেন। দলের আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং নেতাকর্মীদের খোঁজখবর রেখেছেন সবসময়। কঠিন সময়েও দলের প্রতি তাঁর নিষ্ঠা, সাহসিকতা ও ত্যাগ নেতাকর্মীদের মাঝে আস্থার প্রতীক হয়ে উঠেছে।
এছাড়াও রাজনৈতিক অঙ্গনে মুন্জুরুল কবীর মন্জু একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা হিসেবে সুপরিচিত। তিনি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখকে নিজের মনে করে কাজ করেন। এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের অধিকার নিশ্চিতকরণ, মাদকমুক্ত সমাজ গঠন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে তিনি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। তরুণ সমাজকে ইতিবাচক রাজনীতির দিকে এগিয়ে নিতে তাঁর ভূমিকারও প্রশংসা করছেন অনেকেই।
রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, মুন্জুরুল কবীর মন্জু একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতা। তিনি সবসময় সাধারণ মানুষের কথা বলেন এবং এলাকার উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, কৃষি ও সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে আসছেন। মেলান্দহ উপজেলার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব উপজেলা গঠনের স্বপ্ন দেখছেন তিনি।
এদিকে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মুন্জুরুল কবীর মন্জুকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন। তাঁদের বিশ্বাস, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি আগামী দিনে মেলান্দহ উপজেলার উন্নয়ন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
