পুলিশ সুপার কর্তৃক দেওয়ানগঞ্জ মডেল থানা পরিদর্শন

ষ্টাফ রিপোর্টার জামালপুর : আজ সোমবার (২৫ মে ২০২৬ খ্রি.) সকাল ১১:০০ ঘটিকায় জামালপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোছাঃ ফারহানা ইয়াসমিন মহোদয় দেওয়ানগঞ্জ মডেল থানা ও সার্কেল অফিস বার্ষিক পরিদর্শন করেন।
পুলিশ সুপার মহোদয় দেওয়ানগঞ্জ মডেল থানায় পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জনাব মোঃ সাইফুল ইসলাম পিপিএম মহোদয় তাঁকে উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান। পরে, থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কেঁ গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা ও সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ খতিয়ে দেখেন। এসময় তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।
এছাড়াও পুলিশ সুপার মহোদয় ডিবি-২ এর সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এসময় সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি ও কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিকে ত্বরান্বিত করার জন্য পুলিশ সুপার মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন জনাব আনোয়ার হোসেন, অফিসার ইনচার্জ, দেওয়ানগঞ্জ মডেল থানা, জামালপুর; জনাব মোঃ সজীব রহমান, অফিসার ইনচার্জ (ডিবি-২), জামালপুরসহ দেওয়ানগঞ্জ মডেল থানার সকল অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দ।
