ডিবি ওসি মাহবুবুল হকের নেতৃত্বে ময়মনসিংহে আইন-শৃঙ্খলার দৃশ্যমান উন্নতি

মোঃ রুহুল আমিন রাজু, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহ জেলায় সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-র ওসি মাহাবুবুল হক এর নেতৃত্বে অপরাধ দমনে গৃহীত বিভিন্ন কার্যকর পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন সচেতন মহল।
জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই ওসি মাহাবুবুল হকিং মাদক ব্যবসা, জুয়া, ছিনতাই, চুরি, রাহাজানি, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন অসামাজিক অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন। নিয়মিত বিশেষ অভিযান, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের ফলে জেলার বিভিন্ন এলাকায় অপরাধের মাত্রা আগের তুলনায় অনেকাংশে কমে এসেছে বলে দাবি স্থানীয়দের।
এছাড়াও ডিবি পুলিশের তৎপরতায় বিভিন্ন অপরাধ চক্র শনাক্ত ও গ্রেপ্তারের মাধ্যমে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হচ্ছে। বিশেষ করে মাদক ও চুরি প্রতিরোধে ধারাবাহিক অভিযান স্থানীয় জনগণের প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়দের মতে, পুলিশের সেবার মানও বর্তমানে অনেক উন্নত হয়েছে। সাধারণ মানুষ এখন দ্রুত ও সহজে আইনগত সহায়তা পাচ্ছেন। হয়রানিমুক্ত পরিবেশে অভিযোগ গ্রহণ ও সঠিক তদন্ত কার্যক্রম পরিচালনার কারণে পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পেয়েছে।
সচেতন মহল বলছে, ওসি মাহাবুবুল হক মানবিক পুলিশিং কার্যক্রমের মাধ্যমেও জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করে যাচ্ছেন। আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করায় সাধারণ মানুষের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রত্যাশা, বর্তমান ডিবি পুলিশের এই ইতিবাচক ও জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকলে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি আরও সুদৃঢ় হবে।
