আলোচিতইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

রোগীদের চরম ভোগান্তি দ্বিগুণ ভাড়ায় চলছে সরকারি অ্যাম্বুলেন্স

ইসলামপুর প্রতিনিধি:
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি অ্যাম্বুলেন্সে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। রোগীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে জরুরি চিকিৎসাসেবার জন্য সরকারি অ্যাম্বুলেন্সের ওপর নির্ভরশীল রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ন্ত্রণাধীন দুটি এবং উপজেলা পরিষদের অধীন একটি মিলিয়ে মোট তিনটি অ্যাম্বুলেন্স রয়েছে। তবে একটি দীর্ঘদিন ধরে অচল থাকায় বর্তমানে দুটি অ্যাম্বুলেন্স দিয়ে প্রতিদিন গড়ে চার থেকে পাঁচজন রোগীকে সেবা দেওয়া হচ্ছে।
সরকারি নীতিমালা অনুযায়ী প্রতি পাঁচ কিলোমিটারে এক লিটার জ্বালানি ব্যয়ের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করা হয়। সে হিসাবে ইসলামপুর থেকে জামালপুর জেনারেল হাসপাতালে সরকারি অ্যাম্বুলেন্সের ভাড়া ৭’শ টাকা হওয়ার কথা। কিন্তু রোগীদের কাছ থেকে এক হাজার ৬’শ টাকা পর্যন্ত আদায় করা হ”েছ বলে অভিযোগ পাওয়া গেছে। অনেক ক্ষেত্রে দরকষাকষি করলে অ্যাম্বুলেন্স না দেওয়ারও অভিযোগ রয়েছে।
উপজেলার দুর্গম চরসাপধরী ইউনিয়নের বাসিন্দা নজরুল ইসলাম জানান, কয়েকদিন আগে জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য যোগাযোগ করলে চালক জামালপুরে নেওয়ার জন্য এক হাজার ৬’শ টাকা দাবি করেন। তিনি অভিযোগ করেন, রোগীদের অসহায় পরিস্থিতির সুযোগ নিয়েই অতিরিক্ত ভাড়া আদায় করা হ”েছ।
পাথর্শী ইউনিয়নের শাপলা আক্তার বলেন, এক স্বজনকে জামালপুরে নিতে সরকারি অ্যাম্বুলেন্সের জন্য এক হাজার ৬’শ টাকা দিতে হয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্সে প্রয়োজনীয় অক্সিজেন সিলিন্ডারও ছিল না।
তবে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ অস্বীকার করেছেন অ্যাম্বুলেন্স চালক মফিজ উদ্দিন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের বলেন, সরকারি নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *