উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ দেওয়ানগঞ্জ মডেল থানার (ওসি) আনোয়ার হোসেন


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে জামালপুর জেলা পুলিশ।
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক নির্ধারিত অভিন্ন মানদণ্ডের আলোকে জুন-২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযান, নিয়মিত মামলা পরিচালনা এবং থানার সার্বিক কার্যক্রমে দক্ষতা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ ওসি আনোয়ার হোসেনকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করা হয়। এ উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকেই দেওয়ানগঞ্জ মডেল থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন ওসি আনোয়ার হোসেন। স্থানীয় পর্যায়ে তাঁর নেতৃত্বে পুলিশের কার্যক্রমকে আরও সক্রিয় ও জনবান্ধব করার উদ্যোগ অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের বক্তব্য
জামালপুরের পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন বলেন, “অভিন্ন মানদণ্ডে কর্মদক্ষতা ও সাফল্যের স্বীকৃতি একজন পুলিশ কর্মকর্তাকে আরও দায়িত্বশীল ও পেশাদারভাবে কাজ করতে উৎসাহিত করে। জনগণের নিরাপত্তা ও আইনের শাসন নিশ্চিত করতে সবাইকে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
ওসি আনোয়ার হোসেনের বক্তব্য
শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ার পর মো. আনোয়ার হোসেন বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়; এটি দেওয়ানগঞ্জ মডেল থানা ও দেওয়ানগঞ্জবাসীর সবার জন্য। ভবিষ্যতেও মানুষের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।”
জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পাওয়ায় মো. আনোয়ার হোসেনের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তাঁর এই অর্জন দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যদের আরও উৎসাহিত করবে এবং জনসেবামূলক পুলিশিংকে আরও গতিশীল করবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *