উপজেলার সংবাদজামালপুর

জামালপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা পুলিশের সদস্যদের মধ্যে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.) জামালপুর জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন জামালপুর জেলার পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মাকসুদুল হাসান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), জামালপুর।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন জেলা পুলিশের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি সকল পুলিশ সদস্যকে সুশৃঙ্খল জীবনযাপন, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, সততা, মানবিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে জনগণের আস্থা অর্জনে প্রত্যেক পুলিশ সদস্যকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
মাস্টার প্যারেডের মাধ্যমে জেলা পুলিশের সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও দায়িত্ব পালনের প্রস্তুতি আরও সুসংহত হয় বলে সংশ্লিষ্টরা জানান।
এসময় জামালপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *